“বাংলাদেশ যুব অধিকার পরিষদ” কেন্দ্রীয় নির্বাহী সিদ্ধান্ত অনুযায়ী রংপুর জেলা শাখার সভাপতি এম এ জলিল রতন কে অব্যহতি প্রদান করা হয়েছে । সেই সাথে এখন থেকে “বাংলাদেশ যুব অধিকার পরিষদ” রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি’র দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল কাদের আনসারী দলের সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন তিনি ।
প্রেস বিজ্ঞপ্তিে উল্লেখ করা হয়েছে বুধবার ( ২৬ ফেব্রুয়ারি ) থেকে “বাংলাদেশ যুব অধিকার পরিষদ” রংপুর জেলা শাখার সহ সভাপতি মোঃ আব্দুল কাদের আনসারী কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এই আদেশ প্রদান করেছেন, বুধবার ( ২৬ ফেব্রুয়ারি ) “বাংলাদেশ যুব অধিকার পরিষদের” সভাপতি মনজুর মোরশেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিে এ খবর জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, হাজী মোঃ কামাল হোসেন সদস্য গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ ও সদস্য রংপুর বিভাগীয় উপকমিটি।
নুরুন্নবী ,ব্যুরো চিফঃ 





















