বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ইলহাম-এর উদ্যোগে পবিত্র রমাদান মাসের তাৎপর্য ও ফজিলত নিয়ে একটি বিশেষ ইসলামিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
এতে আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আলেমে দ্বীন-
“হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব”
মুহতামিম, জামিয়া রশিদিয়া দারুলউলুম, ধান গবেষণা রোড, বরিশাল।
সেমিনারে রমাদানের গুরুত্ব, রোজার আত্মশুদ্ধি ও জীবনের ওপর প্রভাব নিয়ে আলোচনা করা হবে।
তারিখ: ২৮ শে ফেব্রুয়ারী, ২০২৫
সময়: বাদ মাগরিব
স্থান: বিজয় ২৪ হল মসজিদ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
সকল শিক্ষার্থী ও আগ্রহী ব্যক্তিদের আমন্ত্রণ জানান আয়োজকবৃন্দ। তারা এছাড়াও আহ্বান জানান “আসুন, একসঙ্গে রমাদানের শিক্ষাকে জানি ও আমল করি!”
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি 























