ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নারীদেরকে নিরাপত্তা না দিতে পারলে পুরুষ হিসেবে আমাদের লজ্জা

গাইবান্ধা জেলা ছাত্র সমিতির উদ্যোগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ডিআইইউর নতুন ক্যাম্পাসের সামনে সারাদেশে ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসি দেওয়া, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও ডাকাতি-ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

গাইবান্ধা জেলা ছাত্র সমিতির সভাপতি রেদওয়ানুল হাসান সিজান বলেন,
খবরের কাগজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন আমরা ধর্ষণ, চুরি, ডাকাতির খবর পাচ্ছি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের নিরাপত্তার প্রশ্ন। আমরা এই মুহূর্তে ধর্ষক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সোচ্চার না হলে, ভবিষ্যতে তারা আরও প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হবে।

সংগঠনের উপদেষ্টা সৌরভ মিয়া বলেন,
নারীদের আমরা নিরাপত্তা দিতে না পারলে, পুরুষ হিসেবে আমাদের লজ্জা। যে পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে, তার কোনো জাত নেই, বিচার নেই। তার একমাত্র শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে মৃত্যুদণ্ড। বাংলাদেশে অনেক আইন রয়েছে, কিন্তু তার বাস্তবায়ন দেখি না—এটাই আমাদের হতাশ করে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী রাকিবুল হাসান চাঁদ বলেন, জেলখানায় ধর্ষকের থাকার জায়গা টয়লেট। তেমনি আমাদের মনেও এই চিন্তা গেঁথে নিতে হবে। আমার ভাই, আমার বন্ধু—যারা ধর্ষক, তাদের প্রতিহত করুন। ধর্ষকদের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না।

আরেক শিক্ষার্থী নুরি আক্তার লিছা বলেন,
নারীরা কোথায় গেলে নিরাপদ? যেখানে ঘরের ভেতর মায়ের সামনেই মেয়েকে ধর্ষণ করা হয়েছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে! নারীরা মৃত্যুবরণ করলেও রেহাই পাচ্ছে না, মৃত লাশ পর্যন্ত ধর্ষণ করা হচ্ছে! শুধু আইন থাকলে হবে না, তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

নতুন ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নারীদেরকে নিরাপত্তা না দিতে পারলে পুরুষ হিসেবে আমাদের লজ্জা

আপডেট সময় ০৩:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫