ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

শ্রীমঙ্গল শহর যানজট মুক্ত রাখতে মতবিনিময় সভা

পবিত্র মাহে রমজান মাস সামনে রেখে শহরের যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন সেক্টরের স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনগণের ভোগান্তি লাঘব ও শহরের যানজট নিরসনের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলীসহ ট্রাফিক পুলিশ, রেলওয়ে পুলিশ ও টুরিস্ট পুলিশের কর্মকর্তা, পরিবহন সেক্টরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

যানজট নিরসনে বক্তারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন, নিজে থেকে সচেতন না হলে শহরের যানজট নিরসন কষ্টকর হবে। তাই সকলকে নিজে থেকে সচেতন হয়ে যানজট নিরসনে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান বক্তারা। এছাড়াও যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা অচিরেই বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করবে উপজেলা প্রশাসন ও যানজট নিরসনের জন্য গঠিত নব কমিটির নেতৃবৃন্দরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা?

শ্রীমঙ্গল শহর যানজট মুক্ত রাখতে মতবিনিময় সভা

আপডেট সময় ০৩:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫