সংবাদ শিরোনাম ::
আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে গ্রেপ্তারের আবেদন

শাহরিয়ার আলম: শিগগিরই জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর পুনঃনির্ধারণের ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি সাংবাদিকদের বলেছেন, “শিগগিরই সফরটি অনুষ্ঠিত হবে। আমরা সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করিনি। তারিখটি পরে ঘোষণা করা হবে।”

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকি শুনসুকের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, ২৯ নভেম্বর থেকে এ সফর হতে পারে।

এদিকে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। তার পদত্যাগের মধ্য দিয়ে দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে তৃতীয় মন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটলো। এতে বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

জুলাইয়ে জাপানে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যার পর থেকে প্রধানমন্ত্রী কিশিদার জনপ্রিয়তা কমে গেছে। সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে তার জনসমর্থন নেমে আসতে দেখা গেছে ৩০% এর নিচে। ৫১% মানুষ জানিয়েছেন, অর্থমন্ত্রী দাইশিরো ইয়ামাগিওয়া ও বিচারমন্ত্রী ইয়াসুহিরো হানাশির পদত্যাগের বিষয়টি সঠিকভাবে ব্যবস্থাপনা করতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ

শাহরিয়ার আলম: শিগগিরই জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২