ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

অপরাধ প্রবণতার বিরুদ্ধে খুবি শিক্ষার্থীদের মশাল মিছিল নিরাপত্তার দাবিতে জোরালো প্রতিবাদ

দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও সামগ্রিক জননিরাপত্তাহীনতার প্রতিবাদে মশাল মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় হাদী চত্বর থেকে শুরু হওয়া এ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালীন শিক্ষার্থীরা মশাল হাতে নিয়ে সোচ্চার স্লোগান দেন— “নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই”, “ছিনতাই-ডাকাতি বন্ধ করো”, “জননিরাপত্তা নিশ্চিত করো” ইত্যাদি।

মিছিল শেষে শিক্ষার্থীরা এক প্রতিবাদ সমাবেশ করেন, যেখানে তারা দেশের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, অপরাধের লাগাম টানতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুন্না হোসেন বলেন,
“দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নিষ্ক্রিয়তাই দায়ী। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে পরিস্থিতি আরও নাজুক হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত না হলে জাতীয় উন্নয়নও বাধাগ্রস্ত হবে। তাই বিচ্ছিন্ন অপরাধের কঠোর বিচার এবং জননিরাপত্তা জোরদার করা জরুরি।”

ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন,
“ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

অপরাধ প্রবণতার বিরুদ্ধে খুবি শিক্ষার্থীদের মশাল মিছিল নিরাপত্তার দাবিতে জোরালো প্রতিবাদ

আপডেট সময় ১০:৪৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫