ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মানবপাচার চক্রের অভিযোগ: বারী মোল্লাকে ঘিরে অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রামে কাবিখা-কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন ৪/৩ এস আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় পেইন কিলার মেডিসিন ওয়েল আটক করে।বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন ৭/২৮ এস আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বলদঘাটা নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/২ এস আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ১০,০০০ টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে। কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৪-৫ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কুঠিবাড়ি ও গেড়াখালি নামক স্থান হতে ৯০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা আটক করে। এছাড়াও, মাদরা বিওপি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৯ আরবি হতে বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট ৬,৫০,০০০/- ( ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় ০৯:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫