ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মানবপাচার চক্রের অভিযোগ: বারী মোল্লাকে ঘিরে অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রামে কাবিখা-কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় জাতীয় ক্বেরাত প্রতিযোগীতা শুরু

আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে জাতীয় ক্বেরাত প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) গাবতলী উপজেলার দাড়াইল এলাকায় বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট ময়দানে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমী।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বগুড়া জেলা বিএনপির মানবাধিকার সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ে দেশের বিভিন্ন মাদ্রাসার ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে বিচারক মন্ডলী প্রাথমিক ভাবে মোট ৪৫ জনকে ইয়াস কার্ড প্রদান করে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় অনুষ্ঠানের শুরুতেই।

আসছে আগামী ১৫ রমজান ক্বেরাতের ফাইনাল রাউন্ড শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রথম পুরষ্কার হিসাবে ৫০ হাজার টাকা, ২য় পুরস্কার ৪০হাজার টাকাসহ ২০ জনকে পুরস্কার দেয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিল মাদ্রাসার সহকারী পরিচালক শায়েখ আল্লামা মুফতি আতাউল্লাহ নিজামী, ক্বারী মানজুর বিন মোস্তফা, ক্বারী ফিরোজ, হাফেজ সাইফুল্লাহ্, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি আতোয়ার রহমান, মতিউর রহমান মতি, আব্দুল গফুর শাহ, সাবেক সভাপতি ছাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক নুরেজ্জামান সজল, কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল হক শিলু, অধ্যক্ষ নুরে আলম প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে

মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় জাতীয় ক্বেরাত প্রতিযোগীতা শুরু

আপডেট সময় ০৯:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫