ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মানবপাচার চক্রের অভিযোগ: বারী মোল্লাকে ঘিরে অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রামে কাবিখা-কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পবিপ্রবির এএনএসভিএম অনুষদের নতুন ডিন ড. খোন্দকার জাহাঙ্গীর আলম 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম। আগামী দুই বছরের জন্য এ নিয়োগদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা.) প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, “এ বিশ্ববিদ্যালয়ের এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. ফয়সাল কবির এর মেয়াদ আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শেষ হবে বিধায় উক্ত অনুষদের প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলমকে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছরের জন্য ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হলো। তিনি এ দায়িত্ব পালনসূত্রে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।”

দায়িত্বপ্রাপ্ত নতুন ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম আগামী ২ বছরে দায়িত্ব পালনে তার পরিকল্পনার কথা জানিয়ে বলেন,”আমার দায়িত্ব পালনকালে বা পরবর্তীতে যেনো একাডেমিক কোনো সেশন জোট না থাকে এ দিকে আমার কনসার্ন থাকবে। পাশাপাশি সকল পরীক্ষা যথাসময়ে নেওয়া ও ফলাফল প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন, “আমাদের একাডেমিক ভবনে প্রজেক্টরের সমস্যা প্রায় সমাধান হয়েছে। তবে শ্রেণীকক্ষে সাউন্ড বক্স নেই, তাই এই সমস্যা দ্রুত সমাধান করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবো।”

একই সাথে বিজ্ঞপ্তিতে প্রফেসর ড. ফয়সাল কবিরকে এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিনের দায়িত্ব পালন করায় ধন্যবাদ জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে

পবিপ্রবির এএনএসভিএম অনুষদের নতুন ডিন ড. খোন্দকার জাহাঙ্গীর আলম 

আপডেট সময় ০৮:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫