ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বান্দরবানের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বান্দরবান-কেরানী হাট সড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় একজন ট্রাক ড্রাইভার ও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সড়কটির মানুরটেক ও বিশ্ববিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শামসুল মিয়া (৩৯) ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার হাসেম আলীর ছেলে।অপর মোটরসাইকেল আরোহী হোসেন মিয়া (৫০) বান্দরবান সদর উপজেলার গোয়ালীয়া খোলা এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জামালপুর থেকে চিনি বহনকারী একটি ট্রাক বান্দরবান যাওয়ার পথে বান্দরবান-কেরানিহাট সড়কের মানুরটেক নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে গিয়ে দূর্ঘটনা কবলিত হয়।এ সময় ট্রাকটির নিচে চাপা পড়ে শামসুল মিয়া। পরে পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে বান্দরবান হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সড়কটির সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় বিপরীতগামী একটি মটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী হোসেন মিয়াসহ আরও দুই জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেন এবং নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, বান্দরবান কেরানিহাট সড়কে একদিনেই দুটি মালবাহী ট্রাক উল্টে গিয়েছে আর দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বান্দরবানের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৭:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫