ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মানবপাচার চক্রের অভিযোগ: বারী মোল্লাকে ঘিরে অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রামে কাবিখা-কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগের মধ্যেই বরিশালে বদলি ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহান পূর্ব রেলের ডিএফএ-স্টোর্সের এও কাজী সাঈদার অঢেল সম্পদের অভিযোগ দুর্নীতির অভিযোগের পরও ইইডির ঢাকা মেট্রো জোনে বহাল সাবেক প্রকৌশল নেতা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ ৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা

বেরোবির আহত শিক্ষার্থীদের তালিকা হস্তান্তর সহায়তার আশ্বাস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ফরম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে।

আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আহত ৩৬ শিক্ষার্থীর আর্থিক সহায়তা ফরম হস্তান্তর করেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকত আলী।

উপাচার্য ড. শওকত আলী বলেন, “শহীদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই আন্দোলনে অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।”

ফরম গ্রহণের সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, এই প্রথমবার বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে যথাযথ প্রক্রিয়ায় সর্বাধিক সংখ্যক আহত শিক্ষার্থীর ফরম জমা পড়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

ফরম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেরোবির আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আর্থিক সহযোগিতা কমিটির সদস্য সচিব এবং মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. শাহরিয়ার, ছাত্র প্রতিনিধি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ সোহাগ আলী, এবং সংশ্লিষ্ট অন্যান্যরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বেরোবির আহত শিক্ষার্থীদের তালিকা হস্তান্তর সহায়তার আশ্বাস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের

আপডেট সময় ০৭:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫