ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মানবপাচার চক্রের অভিযোগ: বারী মোল্লাকে ঘিরে অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রামে কাবিখা-কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগের মধ্যেই বরিশালে বদলি ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহান পূর্ব রেলের ডিএফএ-স্টোর্সের এও কাজী সাঈদার অঢেল সম্পদের অভিযোগ দুর্নীতির অভিযোগের পরও ইইডির ঢাকা মেট্রো জোনে বহাল সাবেক প্রকৌশল নেতা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ ৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই গ্রেফতার ৬

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:২৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৫৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশে এসআই ওয়াহিদুল হাসান। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কাজীবাধা এলাকার ৯টি ডাকাতি ও মাদক মামলার আসামি ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর ফরিদ শেখের হাতে হাতকড়া লাগিয়ে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়।
তোপের মুখে গোয়েন্দা পুলিশের সদস্যরা ফরিদের হাতের হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে।
পরে পুলিশ অভিযান চালিয়ে পুলিশের ওপর আক্রমণ করার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন, মো. আবুল কালাম আজাদ (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), আবুল কালাম আজাদের স্ত্রী মোসা. শেফালী বেগম (৪৩), মোসা. নাসিমা বেগম (২৮) , মোসা. শিমু বেগম (২০) ও সোহাগী বেগম (২৫)। তাদের সবার বাড়ি কাজী বাধা গ্রামে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ফরিদকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর তার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের এসআই ওয়াহিদুল হাসান আহত হন। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী।
তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ৯টি ডাকাতি ও মাদক মামলা রয়েছে। তার বাড়ি থেকে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ফরিদ ও তার স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর আক্রমণের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই গ্রেফতার ৬

আপডেট সময় ০৬:২৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫