ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মানবপাচার চক্রের অভিযোগ: বারী মোল্লাকে ঘিরে অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রামে কাবিখা-কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগের মধ্যেই বরিশালে বদলি ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহান পূর্ব রেলের ডিএফএ-স্টোর্সের এও কাজী সাঈদার অঢেল সম্পদের অভিযোগ দুর্নীতির অভিযোগের পরও ইইডির ঢাকা মেট্রো জোনে বহাল সাবেক প্রকৌশল নেতা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ ৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা

প্রকৃত সাংবাদিক কোন দলের পার্সোনাল ব্যক্তি নয়

সাংবাদিকতা পেশার মূল ভিত্তি হলো সত্য ও নিরপেক্ষতা। একজন সাংবাদিকের কাজ হলো তথ্য সংগ্রহ ও প্রকাশ করা, যাতে সমাজ উপকৃত হয়। এজন্য তাকে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, বিশেষ করে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে। কারণ তথ্যের যথার্থতা নিশ্চিত করতে এবং দায়িত্বশীল রিপোর্টিং করতে সাংবাদিককে নানা স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়।

অনেক সময় সাংবাদিকরা রাজনৈতিক নেতাদের সঙ্গে একই ফ্রেমে থাকেন, কারণ তারা বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে যান। এতে নেতার পাশে ছবি থাকলেই সাংবাদিককে ‘নেতার লোক’ হিসেবে চিহ্নিত করা একধরনের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। এটি সত্যের অপব্যাখ্যা এবং অপসংবাদিকতার অংশ, যা প্রকৃত সাংবাদিকতার নীতিরবিরুদ্ধে।

দুর্ভাগ্যজনকভাবে, আজকাল সোশ্যাল মিডিয়ায় ছবি বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সাংবাদিকের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে তার পেশাগত কাজকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এটি শুধুমাত্র সাংবাদিকের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করে না, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপরও হুমকি সৃষ্টি করে। সাংবাদিকতা কোনো পক্ষের হয়ে কাজ করার জায়গা নয়, এটি জনগণের স্বার্থ রক্ষার মাধ্যম। তাই সাংবাদিকদের কাজকে প্রশ্নবিদ্ধ না করে, বরং তাদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে সম্মান জানানো উচিত। অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে গণমাধ্যমের সঠিক ভূমিকা ব্যাহত করার চেয়ে বরং প্রকৃত সাংবাদিকতার বিকাশে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

প্রকৃত সাংবাদিক কোন দলের পার্সোনাল ব্যক্তি নয়

আপডেট সময় ০৪:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫