ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বীরগঞ্জে রাহবার কোল্ড স্টোরেজে দুর্ধর্ষ চুরি

গতকাল ২৫ ফেব্রুয়ারী’২০২৫ গভীর রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী রাহবার কোল্ড ষ্টোরেজ আলু সংরক্ষনের হিমাগারে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারি কৃষক ও আলু ব্যবসায়ীদের আন্দোলনে তোপের মুখে ইউএনও ফজলে এলাহী হিমাগারটি সীলগালা করে রেখেছেন।
মুখোশধারী ৮-১০ জনের চোরের দল কোল্ড ষ্টোরেজের পিছনের প্রাচীরে একটি লোহার মই ব্যবহার করে ভিতরে ঢুকে, যা সিসিটিভি ক্যামেরায় পাওয়া গেছে।

দায়িত্বরত ম্যানেজার রুবেল ইসলাম ও সিনিয়র অপারেটর আব্দুর রাজ্জাক জানান চোরের দল আনুমানিক রাত পৌনে ২টার দিকে মেশিন রুমে ঢুকে প্রথমে ২ জুনিয়র অপারেটর ইমতিয়াজ ও আজাদ কে অস্ত্রের মুখে জিম্মি, তাদেরকে বেঁধে রেখে মারপিট জখম ও ২ ঘন্টা ব্যাপী চুরি সংঘটিত করে।

ম্যানেজারের দেওয়া তথ্য মতে সংঘবদ্ধ চোরের দল প্রায় ১৭-১৮ লক্ষ টাকার ক্যাবল, ব্যটারীসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে বীর দর্পে পালিয়ে যায়।

তিনি আরো জানান দুইজন নৈশ প্রহরী অমূল্য ও নজরুল সামনের দিকে অবস্থান করছিল এবং তারা কিছুই বুঝতে পারনি।

আহত আজাদ ও ইমতিয়াজ কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ইতিমধ্যেই চুরির ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বীরগঞ্জে রাহবার কোল্ড স্টোরেজে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় ০৩:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫