পীরগঞ্জে বাইপাস থাকা সত্ত্বেও সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার সামনে দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। দু’বছর আগে পীরগঞ্জ সরকারি কলেজ গেটে ট্রাক্টরের চাপায় প্রাণ হারান সরকারি কলেজের একজন কম্পিউটার অপারেটর এর প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেন এবং বাঁশ দিয়ে ভারী যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন। কিন্তুু আক্ষেপের বিষয় হল সময়ের সাথে সাথে পূর্বের অবস্থা ফিরে আসে। এ বিষয়ে পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ বদরুল হুদা জানান গুরুত্বপূর্ণ এ সড়কে হাসপাতাল, উপজেলা পরিষদের সকল দপ্তর, সরকারি কলেজ অবস্থিত। পীরগঞ্জ হতে ঠাকুরগাঁও যাওয়ার জন্য বিকল্প বাইপাস রাস্তা থাকা সত্ত্বেও ভারী এবং অবৈধ যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করছে এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে।
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে ঝুঁকিপূর্ন রাস্তার বাইপাসকে উপেক্ষা করে যান চলাচল অব্যাহত
-
মোঃমাফরুজ্জান(মাহাফুজ) পীরগন্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি - আপডেট সময় ০২:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৫৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























