ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জবিতে প্রথমবারের মতো চাকরি মেলা অন-স্পট ইন্টারভিউয়ের সুযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে ‘ন্যাশনাল জব জংশন-২০২৫’। দুই দিনব্যাপী এই চাকরি মেলায় শিক্ষার্থীরা অন-স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন। আজ (২৬ ফেব্রুয়ারি) মেলার শেষ দিন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

মেলার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক এবং তরুণ পেশাদাররা ৩৫টি শীর্ষস্থানীয় কোম্পানির সাথে সংযুক্ত হয়ে প্রায় ২০০টি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ লাভ করতে পারবেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে সিভি জমা দেওয়ার পাশাপাশি অন-স্পট ইন্টারভিউতেও অংশ নিচ্ছেন।

মেলায় অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে Dabur, Pran, MGI, APEX, Ispahani, NPOLY, Abul Khair, CONCORD, Creative IT, বিভিন্ন ব্যাংক, সিএ ফার্ম ও কনসাল্টেন্সি প্রতিষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন বা আবেদন ফি প্রয়োজন নেই। আয়োজকদের প্রত্যাশা, দুই দিনে প্রায় ১০ হাজার দর্শনার্থী ও ২ হাজার চাকরি প্রত্যাশী মেলায় অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জবিতে প্রথমবারের মতো চাকরি মেলা অন-স্পট ইন্টারভিউয়ের সুযোগ

আপডেট সময় ০১:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫