মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের ইছালিয়া ছড়া (গোবরখলা মৌজা) নামক স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়৷ যৌথ এ অভিযান পরিচালনা করেন মোহাম্মদ রবিন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট এবং মাহবুব আলম মাহবুব, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট। অভিযান পরিচালনাকালে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ২০ টি মেশিন এবং আনুমানিক ৪০০০ ফুট প্লাস্টিক পাইপ বিনষ্ট ও অপসারণ করা হয়৷ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম৷
সংবাদ শিরোনাম ::
ইছালিয়া ছড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
-
মোঃ মাসুদ আলম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ - আপডেট সময় ১০:৪৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- ৬২৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























