ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবির এলামনাইদের মানববন্ধন

মা বোনদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ এ পর্যন্ত সংঘটিত সবগুলো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবিতে মানববন্ধন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত এলামনাইবৃন্দ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে যবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সমন্বয়ে মানববন্ধন শুরু হয়।

মানববন্ধনে কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাফিউল হাসান বলেন, যারা আমাদের মা-বোনদের উপর এমন হিংস্র ভাবে আক্রমণ করে তারা কোন মানবিক অধিকারসম্পন্ন মানুষ হতে পারে না। কাজেই তাদের বিচাররে ক্ষেত্রেও কোনো মানবিক অধিকার নিয়ে বিচার করা যাবে না। আমাদের দেশের আইনজীবীদের বলব তারা যেন কোন ধর্ষকের পাশে না দাড়ান। একইসঙ্গে এসব ধর্ষণের ঘটনার দ্রুত বিচার করার জন্য ট্রাইবুনালকে অনুরোধ করছি। আমি প্রত্যাশা করবো বাংলাদেশের বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে এই সন্ত্রাসীদের নির্মূল করতে সক্ষম হবেন।

জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভিদ আনজুম বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বর্তমানে দেশে চলা পরিস্থিতির পেছনে একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি চলমান সরকারের কাছে দাবি করবো বিভিন্ন ষড়যন্ত্র প্রতিরোধের পাশাপাশি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

গনিত বিভাগের শিক্ষার্থী সুমন আলী বলেন, আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে দেশে চলমান ধর্ষণ এবং চাঁদাবাজিকে বয়কট ঘোষণা করছি। বাংলাদেশে ধর্ষণ ও চাঁদাবাজি আগে ছিলোনা বর্তমানেও হবে না, সামনে এসব অন্যায় যদি বন্ধ করা না হয় তাহলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবির এলামনাইদের মানববন্ধন

আপডেট সময় ১০:৪২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫