ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

সংবাদ প্রকাশের পর কমলনগরে প্রবাহমান খালে নির্মাণাধীন সেই ব্রীজটি ভেঙ্গে দিলো প্রশাসন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের বলিরপোল বাজার এলাকায় প্রবাহমান খাল দখল ও ভরাট করে বাড়ির পাশে নির্মাণাধীন সেই ব্রীজ ভেঙ্গে দিয়েছেন প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে ভূমি অফিসের সার্ভেয়ার আবদুল্লাহ আল মামুন ও ইউনি ভূমি কর্মকর্তা জাপর আকবর হোছাইন ও জাকির হোসেনের উপস্থিত থেকে এই ব্রীজটি ভেঙে দেন।

জানা যায়, কিছুদিন থেকে জারির দোনা খালের উপর ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্রীজ নির্মান করেন ওই এলাকার শামছুল হক। ৪০ফুট চওড়া খালের দু’পাশ ভরাট করে মাত্র ১০ফুট চওড়া ১৬ফুট লম্বা ব্রীজ(কালভার্ট) নির্মান শুরু করে সে। এসময় স্থাণীয়রা বাঁধা দিলেও জোরপূর্বক ব্রীজ নির্মান করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় একাধিক নিউজ হলে টনক নড়ে প্রশাসনের। পরে আজ দুপুরে স্থানীয়দের সহযোগীতায় ওই ব্রীজটি ভেঙ্গে ফেলা হয়।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন বলেন, জারির দোনা খালের উপর অবৈধ দখলে ব্রীজ নির্মান করা হচ্ছে,এমন খবরে ইউএনও স্যারে নির্দেশে অবৈধ ব্রীজটি ভেঙে ফেলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রাহাত উজ জামান বলেন, ‘খাল দখল করে ব্যক্তিগত ব্রীজ নির্মাণ করা অন্যায়। যা পরিবেশের জন্য খুবই হুমকি। জনগনের ক্ষতির কথা চিন্তা করে ব্রীজ ভেঙে দেয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

সংবাদ প্রকাশের পর কমলনগরে প্রবাহমান খালে নির্মাণাধীন সেই ব্রীজটি ভেঙ্গে দিলো প্রশাসন

আপডেট সময় ০৮:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫