ভেদেরগঞ্জ উপজেলার পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনে জুলাই গণ-অভ্যুত্থান কর্ণার’ এর উদ্বোধন করা হয়েছে। আয়োজনের অংশ হিসেবে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বিভাগীয় কমিশনার, ঢাকা জুলাই গণ-অভ্যুত্থান এ কর্ণারের উদ্বোধন করেন।
২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার ) বিকাল ৫.৩০ মিনিটে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বিভাগীয় কমিশনার, ঢাকা ফিতা কেটে উপজেলার পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনে সামনে এ কর্ণারের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন ভেদেরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অনিন্দ্র মন্ডল উপজেলার কার্যালয়ের বাস্তবায়নে এ কর্ণারে জুলাইয়ের গণবিপ্লবকে ফুটিয়ে তোলা হয়। এসময় পুলিশ সদস্য আনসার ভিডিপি ও উপজেলা সকল স্টপ সহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
এ সময় শরফ উদ্দিন আহমদ চৌধুরী বিভাগীয় কমিশনার, জানান, “পরিবর্তিত নতুন বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান’২০২৪ স্মরনে জুলাই কর্ণার উদ্বোধন নতুন মাত্রা যোগ করবে বলে আমি মনে করি। এর মাধ্যমে একাত্তরের প্রেরণাকে ধারন করে আমরা ভবিষ্যতে যে কোন ধরনের ফ্যাসিবাদ মোকাবিলায় নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা রাখবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। একাত্তরে আমরা আমাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি, আর চব্বিশের ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠা করেছি”
শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ফ্রেমবন্দি করে সবার মাঝে স্মৃতি হিসেবে তুলে ধরার এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। একাত্তরের মুক্তিকামী জনতার প্রতিবাদী মনোভাবের ধারাবাহিকতায়ই আমদের জুলাই বিপ্লবের প্রতিফলন। জুলাই বিপ্লবের এই কর্ণারটি আমাদের ছাত্রদের মাঝে অন্যায় ও বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠার এক অনুপ্রেরণা যোগাবে বলে আমি আশা করি”
মোঃআনোয়ার হোসেন বাবু শরীয়তপুর জেলা ব্যুরো প্রধান 
























