চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফুলকুঁড়ি ইসলামিক একাডেমীর এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে একাডেমীর মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ আফাজ উদ্দীন ও বিশেষ অতিথিরা ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), মোঃ আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম ::
ফুলকুঁড়ি ইসলামিক একাডেমীতে পরীক্ষার্থীদের বিদায় নবীন বরণ ও পুরস্কার বিতরণী
-
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: - আপডেট সময় ০৮:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























