ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা অনিয়মের অভিযোগে রায়পুর জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন, দুদকের তদন্তের দাবি হাসিনা সরকারের আস্থাভাজন সাবেক অডিটর জেনারেলকে ঘিরে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ মন্ত্রণালয়ের আপত্তি উপেক্ষা করে দুদক মামলার আসামিকে পিডি নিয়োগের অভিযোগ ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা হাতিয়েছে নরসিংদীর জনস্বাস্থ্য প্রকৌশলী রেজওয়ান প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম সাভার ফায়ার সার্ভিসে রেজায়ে-রাব্বিকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন

শহীদ বিশালের পরিবারকে বাড়ি উপহার দিলেন বিভাগীয় কমিশনার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জয়পুরহাট শহরে নিহত হওয়া শহীদ বিশালের পরিবারকে বাড়ি উপহার দিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ খোন্দকার আজিম আহমেদ এনডিসি। উপজেলা প্রশাসনের অর্থায়নে বারান্দা সহ ২’রুম বিশিষ্ট নির্মিত সেমি-পাকা বাড়ির চাবি শহীদ পরিবারের হাতে তুলে দেন কমিশনার সাহেব। মঙ্গলবার বিকালে কমিশনার মহোদয় শহীদ বিশালের বাড়িতে আসেন এবং প্রথমেই তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি বিশালের পরিবারের খোঁজ খবর নেন। এসময় জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, থানার (তদন্ত) ওসি ইমাদুর জাহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান ও ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বিভাগীয় কমিশনারের সঙ্গে ছিলেন।
গত ৪ আগষ্ট/২৪ জয়পুরহাট শহরের পাঁচুরমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে বিশাল শহীদ হয়। খুনি হাসিনা সরকার হটাও আন্দোলনের এ অকুতোভয় সৈনিক শহীদ বিশাল উপজেলার রতনপুর গ্রামের সেলোমেশিন মিস্ত্রী আব্দুল মজিদুল সরকারের বড় ছেলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা

শহীদ বিশালের পরিবারকে বাড়ি উপহার দিলেন বিভাগীয় কমিশনার

আপডেট সময় ০৮:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫