ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম সাভার ফায়ার সার্ভিসে রেজায়ে-রাব্বিকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

সাহসিকতায় ছয় বছরে’ শ্লোগানে খুবিসাসের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি তার যাত্রা শুরু করেছিল। শুরুতে কিছু সদস্য নিয়ে পথ চললেও আজ সংগঠনটি ৬ বছরে পদার্পণ করেছে, পেরিয়ে এসেছে নানা বাধা-বিপত্তি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ‘সাহসিকতায় ছয় বছরে খুবিসাস’ স্লোগান নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীটি উদযাপিত হয় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে। সকাল ১০টায় হাদী চত্বর থেকে শুরু হয় র‌্যালি, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে অদম্য বাংলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর সাড়ে ১০টার দিকে আলোচনা সভার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা বিশ্ববিদ্যালয়ের সাফল্য এবং অগ্রগতির কথা গণমাধ্যমে তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করেন।” তবে তিনি সংবাদ পরিবেশনে সতর্কতার পরামর্শ দিয়ে বলেন, “কিছু ক্ষেত্রে ভাষার ব্যবহার এবং শব্দ চয়নকে আরও দায়িত্বশীল হতে হবে, যেন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, “ক্যাম্পাস সাংবাদিকদের কাজের ওপর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নির্ভর করে। তাদের লেখা সবসময় বস্তুনিষ্ঠ হওয়া উচিত।”

ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাতও বক্তব্য রাখেন, তিনি গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন, সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মতিউর ইসলাম,মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড় সহ অন্যান্য অতিথি।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সমিতির সভাপতি মোঃ একরামুল হক।

শেষে কেক কেটে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়, যেখানে সমিতির সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম

সাহসিকতায় ছয় বছরে’ শ্লোগানে খুবিসাসের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৭:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫