বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল হাসান চাঁদ বলেছেন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ডিআইইউ ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।
মঙ্গলবার (২৫ শে ফেব্রুয়ারী) ডিআইইউ এর ক্যান্টিনে ছাত্রদলের এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
রাকিবুল হাসান চাঁদ বলেন, এতদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলো অভিভাবকহীন। তাদের সুবিধা -অসুবিধা কিংবা কোনো যৌক্তিক দাবি উত্থাপন করতে পারেনি। কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা শেষ হবার পর সেই অন্ধকার সময় থেকে আমরা ফিরে এসেছি। বিশ্ববিদ্যালয়ের সকল যৌক্তিক দাবিতে ডিআইইউ ছাত্রদল পাশে থাকবে।
তিনি আরও বলেন, এতোবছর ফ্যাসিবাদী শাসন ব্যাবস্থা থাকায় আমরা তেমন কোনো কথা বলতে পারিনি। কিন্তু এখন সেই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার অবসান ঘটেছে। আমরা চাই যেকেনো সমস্যায় শিক্ষার্থীদের পাশে থাকার। শিক্ষার্থীদের কাছে আহবান থাকবে তারা তাদের যেকোনো সমস্যা আমাদের কাছে অবহিত করলে আমরা তাদের পাশে থাকবো।
নুর ইসলাম,ডিআইইউ প্রতিবেদক 
























