ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম সাভার ফায়ার সার্ভিসে রেজায়ে-রাব্বিকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা

ফুলছড়িতে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ ক্যাম্পাসের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি জগৎবন্ধু মন্ডল। বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহীম আকন্দ সেলিম এর সভাপতিত্বে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিক, ফুলছড়ি থানার সাব ইন্সপেক্টর আব্দুর মান্নান, উদাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মহেবুল্লাহ সরকার (ছকু), সাবেক প্রতিষ্ঠাতা সদস্য ইব্রাহিম আলী সহ প্রতিষ্ঠানের প্রভাষক ও শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল তার বক্তব্যে শিক্ষার্থীদের যোগ্য ও ভালো মানুষ গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচণ্ড প্রাণশক্তিতে ভরপুর এক নতুন প্রজন্ম, যারা আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গতিকে আরও বেগবান করবে।

উক্ত অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ

ফুলছড়িতে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট সময় ০৫:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫