ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বঞ্চিত শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- যুগ্ম সচিব

আত্রাই (নওগাঁ) থেকে: সমাজসেবা অধিদফতর রাজশাহী বিভাগীয় পরিচালক যুগ্ম-সচিব সৈয়দ মোস্তাক হোসেন বলেছেন,দেশের বঞ্চিত শিশুরা যাতে শিক্ষা অর্জনের মধ্যদিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এ জন্য তাদেরকে ক্যাপিটেশন গ্র্যান্টের আওতায় নিয়ে আসা হয়েছে।

সরকার তাদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে।তিনি আরও বলেন,সমাজের প্রতিটি ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলার জন্য সমাজসেবা হতে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এ ঋণের মধ্যদিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে।

তাই সমাজসেবা হতে ঋণ নিয়ে এর যথার্থ ব্যবহারের মধ্যদিয়ে যথা সময়ে এ ঋণ পরিশোধের জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি মঙ্গলবার (২৫ ফেব্রয়ারী) নওগাঁর আত্রাই উপজেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক

আয়োজিত ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারী এতমিখানা ও শিশু সদনের মান উন্নয়ন বিষয়ক সেমিনার ও উপজেলা পর্যায়ে বাস্তবায়তি ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন,নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ,সহকারী পরিচালক গাওছুল আজম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সাংবাদিক ফরিদুল আলম পিন্টু,মুজাহিদ খান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বঞ্চিত শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- যুগ্ম সচিব

আপডেট সময় ০৫:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫