ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা

লামায় অতিরিক্ত মদ্যপানে চালকের মৃত্যু

বান্দরবানের লামায় মদ্যপানে নুরুল আলম (৩৩) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাত ৫টা ৫০ মিনিটে লামা সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। সে লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড লাইনঝিরি এলাকার হারুণের ছেলে।

লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. সাইফুদ্দিন মো. মুরাদ বলেন, ভোর রাত ৫টা ২০ মিনিটে নুরুল আলমকে তার স্বজনরা লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। নুরুল আলম আমাদের জানায় সে মদ পান করেছে। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হয়েছে। স্বজনরা নিহতের লাশ নিয়ে গেছে।

লামা মিরিঞ্জার রয়েল রিসোর্টের সার্ভিস বয় মিলন ত্রিপুরা বলেন, নুরুল আলম লামার মিরিঞ্জা রয়েল রিসোর্টের গাড়ির ড্রাইভার ছিল। গতকাল সোমবার দিবাগত ২টায় নুরুল আলম কাজ শেষে চলে যায়। তারপর কি হয়েছে আমরা জানিনা।

রয়েল রিসোর্টের মালিক চৌধুরী আসাদ কিবরিয়া (সুমন)বলেন, ঘটনাটি রিসোর্টের বাহিরে। নুরুল আলম মদপান করলে তার স্বজনরা তাকে ভোররাতে লামা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, মদপানে নুরুল আলম নামে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। লাশ এখন চকরিয়া হাসপাতালে আছে। আইনী প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন

লামায় অতিরিক্ত মদ্যপানে চালকের মৃত্যু

আপডেট সময় ০২:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫