ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম সাভার ফায়ার সার্ভিসে রেজায়ে-রাব্বিকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা

মিরপুরে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ১ শিক্ষার্থীকে অপহরণ আটক ৩

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর মিরপুর ৬ নম্বর থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী রাফিউ হক মেরিটাইম ইউনিভার্সিটির নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি অভিযোগে উল্লেখ করেন, মিরপুর ১২ নম্বর ডি ব্লকে এক এসএসসি পরীক্ষার্থীকে পড়াতেন। সোমবার সকালে ছাত্রী সিনহা চট্টগ্রাম যাওয়ার জন্য তার সহযোগিতা চান। রাফিউ তাকে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে পৌঁছে দিয়ে বাসায় ফেরেন।

পরে বিকেল ৪টার দিকে মিরপুর ১০ নম্বরে অবস্থানকালে সিনহার মামা পরিচয়ে জহির আলম মিলন নামে এক ব্যক্তি তার অবস্থান জানতে চান। কিছুক্ষণ পর মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

অপহরণকারীরা রাফিউকে মিরপুর ৬-এর একটি বাসায় আটকে রেখে মারধর করে এবং দুই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণ মুক্তিপণ দাবি করে। তারা তার পরিবারের কাছেও মুক্তিপণের জন্য ফোন দেয়। বিষয়টি বুঝতে পেরে রাফিউর পরিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের জানালে তারা পল্লবী থানায় অবহিত করেন।

পুলিশ ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গভীর রাতে তাকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজন অপহরণকারীকে আটক করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ

মিরপুরে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ১ শিক্ষার্থীকে অপহরণ আটক ৩

আপডেট সময় ০২:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫