ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা

নিয়ন্ত্রণ হারিয়ে ইবি শিক্ষার্থীবাহী বাস ধান ক্ষেতে আহত অন্তত ২০

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবাহী (সোহাইল) ভাড়ায় চালিত একটি বাস। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এবং আলামপুর বালিয়া পাড়ার মাঠে এই ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়ার কাস্টমস মোড় থেকে সকাল ১০ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে ছাত্রদের বাসটি। মাঝপথে এসে দ্রুত গতিতে চলছিলো। এসময় সামনে অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইবি বাসটি সড়ক থেকে ছিটকে নিচে ধান ক্ষেতে পড়ে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শিক্ষার্থীদের দাবি, অনতিলম্বে ইবির পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণ করা এবং দুর্ঘটনা এড়াতে লক্ষীপুর থেকে ইবি পর্যন্ত সড়ক মেরামত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনার কথা শোনার পরপরই আমরা একটা টিম ঘটনাস্থলে যায়। প্রায় ২০ এর অধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং তারা চিকিৎসাধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন

নিয়ন্ত্রণ হারিয়ে ইবি শিক্ষার্থীবাহী বাস ধান ক্ষেতে আহত অন্তত ২০

আপডেট সময় ০১:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫