ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন

বন্দী জীবনের স্মৃতি ও রিয়াদুজ্জামানের মুক্তির আহ্বান জানালেন লুৎফুজ্জামান বাবর

ভাটি বাংলার সিংহপুরুষ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর ৭ মাস কারাবাসের পর নিজ জন্মভূমিতে ফিরে আসেন। ২৩ ফেব্রুয়ারি, রবিবার, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বেলতলী গ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য আহাম্মদ তাইবুর রহমান হিরণসহ স্থানীয় নেতাকর্মীরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানান।
এ সময় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গৌরীপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “জেলখানায় রিয়াদ আর আমরা একসাথে ছিলাম, খুব কাছাকাছি ছিলাম।সে আমার অত্যন্ত ঘনিষ্ঠজন। তার মামলাটি লড়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি। অফিসে কথা বলেছি এবং তার ভাইকেও বলেছি আমার সঙ্গে দেখা করতে। আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাব তাকে ফিরিয়ে আনার জন্য।”

বাবরের এই বক্তব্যের পর উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা “মুক্তি মুক্তি মুক্তি চাই, রিয়াদ ভাইয়ের মুক্তি চাই” বলে স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ। সাধারণ জনগণ ও বিএনপি কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

লুৎফুজ্জামান বাবরকে বরণ করতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে অভ্যর্থনা জানান স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। দীর্ঘদিন কারাবন্দী থাকার পর নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

বন্দী জীবনের স্মৃতি ও রিয়াদুজ্জামানের মুক্তির আহ্বান জানালেন লুৎফুজ্জামান বাবর

আপডেট সময় ১১:২৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫