ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

চকরিয়ায় সড়কে ঝরলো মা ও শিশুর প্রাণ

  • জাওয়ান উদ্দিন
  • আপডেট সময় ১০:৫৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৯২ বার পড়া হয়েছে

কক্সবাজারচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস ও পাথরবোঝাই ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত ও বাসের ১৪ যাত্রী আহত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাত তিনটার দিকে উপজেলার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফাজিল হাট এলাকার নোমান রশিদ এর স্ত্রী আইরিন নিগার (৩৫) ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান মো. আরহাম।চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন বলেন, চট্টগ্রামমূখী যাত্রীবাহী হানিফ বাসের সাথে কক্সবাজারমুখী পাথরবোঝাই ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যায় আফরিন নিগার। এসময় তার ছেলে সন্তান আরহামসহ ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত শিশু আরহাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরো জানান, আইরিন নিগার প্রত্যাশী নামে একটি বেসরকারি (এনজিও) সংস্থায় কর্মরত। কর্মস্থল থেকে শ্বাশুড়ির মৃত্যুর খবর পেয়ে আনোয়ারা শ্বশুর বাড়ি যাওয়ার পথে মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা নামক এলাকায় বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

চকরিয়ায় সড়কে ঝরলো মা ও শিশুর প্রাণ

আপডেট সময় ১০:৫৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫