ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন

পবিপ্রবির ফজিলাতুন্নেছা হলের নাম ফলক সরিয়ে নতুন নামে ব্যানার টানালো শিক্ষার্থীরা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে সুলতানা রাজিয়া হল নামকরণ করেছেন শিক্ষার্থীরা।

২৪ ফেব্রুয়ারী (বুধবার) বিকাল ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলক ভেঙে নতুন ভাবে সুলতানা রাজিয়া হল নাম সংযুক্ত ব্যানার টানিয়ে দেয়।

জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে বরিশাল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে জুলাই ৩৬ হল রাখা হয়। তবে শিক্ষার্থীরা জানায় তাদের পছন্দের নাম না দিয়ে জুলাই ৩৬ নামকরণ করে।

এ বিষয়ে এ্যনিমেল হাজবেন্ড্রি  ডিসিপ্লিনের ১২তম ব্যাচের শিক্ষার্থী মাসুদা আক্তার রিফা বলেন, “আমরা কখনোই চাইনি শেখ পরিবারের কোনো সদস্যের নামে আমাদের হল থাকুক। আমরা সব সময় চেয়েছি কোনো একজন মহীয়সী নারীর নামে আমাদের হলের নাম হোক, যা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার কারণ হবে। “সুলতানা রাজিয়া” নামটি নারীদের ক্ষমতায়ন, নেতৃত্ব ও শিক্ষার প্রতীক। যিনি ইতিহাসের প্রথম মুসলিম নারী শাসক ছিলেন। তাই এই নাম সাহস, বুদ্ধিমত্তা ও নারীর ভূমিকার স্বীকৃতি প্রকাশ করে।”

এ বিষয়ে উক্ত হলের প্রভোস্ট মোসাম্মৎ কুলসুম বেগম বলেন, “শিক্ষার্থীরা প্রতিনিয়ত আমার কাছে আসে এবং জানায় কর্তৃপক্ষের দেওয়া নাম তাদের পছন্দ নয়। তারা কোনো একজন মহিয়ষী নারীকে আদর্শ হিসাবে বিবেচনা করে হলের নামকরণ করতে চায়। এই বিষয়টা আমি স্যারদের অবহিত করেছি। আগের নামটাও যেভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে নামকরণ হয়েছে এইটাও একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একাডেমিক কাউন্সিল হয়ে আলোচনা সাপেক্ষে পরিবর্তন হবে।”

উল্লেখ্য যে, ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে অনেক সরকারি স্থাপনার নাম পরিবর্তন করা হচ্ছে। যার প্রেক্ষিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করার জন্য স্বাক্ষর দেয় হলের সাধারণ শিক্ষার্থীরা এবং একজন মহীয়সী নারীর নামে হলের নামকরণ করার জন্য প্রস্তাব করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

পবিপ্রবির ফজিলাতুন্নেছা হলের নাম ফলক সরিয়ে নতুন নামে ব্যানার টানালো শিক্ষার্থীরা

আপডেট সময় ০৯:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫