ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

ঢাকা আলিয়ায় সাধারণ শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশে ধর্ষন, হত্যা, লুট, ছিনতাই ও আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

ধর্ষণে জড়িত ব্যক্তিদের কঠিন শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবিতে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার সামনে এ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

ফাজিল স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইজাজ আহমেদ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়েই চলেছে। এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলতে চাই প্রশাসনিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে তার পদত্যাগ করা দরকার।

অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাশফিকুল ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আজ সাতমাস সময় অতিবাহিত করবে কিন্তু সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাই এর বিরুদ্ধে তাদের কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি না।

তিনি আরো বলেন, দুঃখের বিষয় আজ আমাদের জুলাই বিপ্লবের মতো এই ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে। আমরা ছাত্রসমাজ থেকে আর বেশি দিন সময় নিবো না। যদি চাঁদাবাজ, ধর্ষণ, সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেফতার না করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আবারো রাজপথে থাকবো। প্রশাসন এখন পর্যন্ত শিথিল অবস্থানে আছে। যদি কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, আমরা অন্য মাদ্রাসা গুলোকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি হাতে নিতে পারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

ঢাকা আলিয়ায় সাধারণ শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৮:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫