রংপুরের বদরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হওয়া মুখমণ্ডল পোড়া নারীর লাশের পরিচয় মিলেছে। ওই নারীর নাম শান্তা (৩০)। তবে কীভাবে হত্যার শিকার হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত শান্তার বাড়ি ঢাকার পল্লবীতে। আট বছর আগে বদরগঞ্জ উপজেলার লালদীঘি মাদারগঞ্জ এলাকার রুবেল মিয়ার সঙ্গে শান্তার বিয়ে হয়। গত চার বছর আগে শান্তার স্বামী রুবেল মিয়া মারা যান। রুবেলের সংসারে শান্তা একটি মেয়ে সন্তানের জন্ম দিয়ে ছিলেন। বর্তমানে সেই মেয়েটির বয়স ৬ বছর। শান্তার মেয়েটি রুবেলের মা-বাবার কাছে থাকেন । এদিকে রুবেল মিয়া মারা যাওয়ার পরে একই উপজেলার মৌয়াগাছ ঝাড়খণ্ড গ্রামের মোহাম্মদ আলীকে বিয়ে করেন শান্তা। দ্বিতীয় স্বামী মোহাম্মদ আলীর সংসার কালে একটি ছেলে সন্তান জন্ম দেয় শান্তা। কিন্তু শান্তা ও তার ছেলে সন্তান রেখে মোহাম্মদ আলী অন্য এক নারীকে বিয়ে করে সৈয়দপুরে বসবাস করছেন।এদিকে শান্তা দ্বিতীয় স্বামীর ঘরের দেড় বছরের ছেলে সন্তানকে নিয়ে শান্তা তারাগঞ্জ উপজেলায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সন্তানকে ভাড়া বাসায় একজনের কাছে রেখে শান্তা বদরগঞ্জে আসেন শান্তা আর রেখে যাওয়া ছেলে সন্তানের কাছে ফিরে আসেনি বলে জানা গেছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুট্টাক্ষেত থেকে উদ্ধার ওই নারীর লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। খোঁজ পেয়ে ঢাকা থেকে শান্তার মা-বাবা বদরগঞ্জ থানায় এসেছেন। এ ঘটনায় একটি মামলার করেছেন নিহতের মা । রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শান্তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।ওসি আরও বলেন, এ ঘটনায় রাশেকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে । আশা করছি খুব দ্রুতে এই হত্যা কান্ডের কারণ উদঘাটনসহ অন্য আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আটক রাশেকুল ইসলাম রামনাথপুর ইউনিয়ন দক্ষিণ মকসেদপুর ইউনিয়ন খড়িয়াপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তার ছেলে।তিনি উপজেলার বিভিন্ন এলাকার দোকানে দোকানে বেকারির পণ্য বিক্রি করেন। আটক রাশেকুল ইসলামের সাথে
গত শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি ) ভুট্রা খেতে লাশ পাওয়া নারীর সঙ্গে রাশেকুল ইসলামের সম্পর্ক ছিলো। রাশেকুলের বিবাহিত স্ত্রী আছে সেই স্ত্রীর দুই সন্তান আছে। ভুট্রা খেতে আগুনে পুড়ে মেরে ফেলা শান্তা বেগম দুটি সন্তান আছে। রাশেকুল ইসলামের সাথে শান্তার পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিলো।
স্থানীয় লোকদের ধারণা, রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে শরীরে পেট্রোল বা দাহ্য পদার্থের মাধ্যমে আগুন দিয়ে মুখমণ্ডল শরীল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। রাতে ওই অজ্ঞাত নারীর মরদেহের শরীরের বাম হাতটি বন্যা শিয়াল ছিঁড়ে খেয়েছে।
এবিষয়ে স্থানীয় সেচ পাম্প চালক হাবিবুর রহমান জানায়, আমি সকাল বেলা জমিতে সেচ দিতে গিয়ে রাম বাবু নামে এক কৃষকের ভুট্রা খেতে আগুনে পোড়া এক মহিলার লাশ দেখতে পাই। তখন আমি চিল্লাচিল্লি করি তার পর এলাবা বাসি আশে এসময় লাশের পাশে একটি প্লাষ্টিকের বোতল পড়ে থাকতে দেখেছি। এলাকা বাসি সুশান্ত চন্দ্র রায় বলেন, ওই নারীর বাম হাত বন্যা শিয়াল খেয়ে ফেরেছে। পরে বদরগঞ্জ থানা পুলিশকে খবর দেই। পুলিশ ভুট্টা খেত থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নুরুন্নবী, ব্যুরো চিফ 






















