ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ভোলায় ভুয়া এনএসআইকে ধরলো আসল এনএসআই

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০৭:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে

ভোলায় জয় চন্দ্র দে (২৬) নামের ভুয়া এক এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) সদস্যকে ভোলায় কর্মরত এনএসআই ও পুলিশের সমন্বয়ে আটক করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জয় চন্দ্র দে বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত হারাধন চন্দ্রের ছেলে।

বিকেল ৫টায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জয় চন্দ্র দে নামের ওই ব্যক্তি এনএসআই সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষদেরকে বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তর এবং শিল্প প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিত। সবশেষ ভোলা শহরের বাসিন্দা সেলিম মৃধাকে চাকরি দেওয়ার নাম করে ১ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোলায় কর্মরত এনএসআই সদস্যদেরকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভোলা সদর মডেল থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ভোলায় ভুয়া এনএসআইকে ধরলো আসল এনএসআই

আপডেট সময় ০৭:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫