ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি’র (বিডিইউ) পরিবর্তিত নাম পছন্দ না হওয়ায় শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়টির নতুন নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ ঘোষণার দাবি জানিয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

শিক্ষার্থীরা জানান, কালিয়াকৈর উপজেলা পরিষদের উত্তর পাশে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) নামে একটি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। ৫ আগস্টের পর দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দ বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়।

গত ১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করার ঘোষণা দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের এই নাম পছন্দ হয়নি। তাঁদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে।

সেই দাবিতে গত কয়েক দিন ধরে মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তাঁরা। গত শনিবার দুপুরে শিক্ষার্থীরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মানববন্ধন করেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সোয়া ৯টার দিয়ে কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় গিয়ে রেললাইন অবরোধ করেন। সেখানে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। আটকা পড়া ট্রেন বেশ কিছু অসুস্থ রোগী থাকায় তাদের স্বজনদের অনুরোধ শিক্ষার্থীরা পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জে এক্সপ্রেস ট্রেনটি ছড়ে দেন। তবে শিক্ষার্থীরা রেল লাইনের ওপর বসে অবরোধ সৃষ্টি করে রেখেছেন। এতে কিছু সময়ের জন্য যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন বলেন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও পরিচয় স্পষ্টভাবে তুলে ধরে না। আমরা চাই, বিশ্ববিদ্যালয়টিকে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে স্বীকৃতি দেওয়া হোক যা একাডেমিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলব।

হাইটেক রেলস্টেশনের টিকিট বুকিং কর্মকর্তা মোঃ আলম বলেন, জয়দেবপুর ও যমুনা রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অবরোধরে কারণে মৌচাক স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি থেমে আছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ‘শিক্ষার্থীরা তাঁদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছেন। তাঁরা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিলেন, পরে ছেড়ে দিয়েছেন। তবে সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ

আপডেট সময় ০৪:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫