ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

কুবিতে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ আটক তিন

  • কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০২:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৬০ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে প্রক্টোরিয়াল বডি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন– ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদ উদ্দীন আহমেদ ও তাকভীর আল মাহমুদ। এছাড়া তাদের সাথে মো: হাসিবুল হোসেন নামে একজন বহিরাগতকেও আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। হাসিবুল নিজেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন।

হাসিবুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি দোকানের কর্মচারী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি হাসিবুলকে দোকানের মালিকের জিম্মায় ছেড়ে দেয়। এছাড়া ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দুই ছাত্রকে বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীমের হেফাজতে ছেড়ে দেয়া হয়।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীম বলেন, ‘বিষয়টি অ্যাকাডেমিক কাউন্সিলে কথা বলে বিভাগ থেকে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতিতে আছে। এই বিষয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, ‘আমরা মাদকমুক্ত ক্যাম্পাস চাই। এরজন্য যতটুকু ব্যবস্থা নেওয়ার নিবো। ইনশাআল্লাহ আমাদের কাজ অব্যাহত থাকবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

কুবিতে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ আটক তিন

আপডেট সময় ০২:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫