জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে জেলা প্রশাসনের আয়োজনে ২৩/০২/২০২৫ তারিখে লক্ষ্মীপুর জেলায় ১ জন শহিদের পরিবার এবং ৯৫ জন আহত ব্যক্তিবর্গকে মোট ৫,০০,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, লক্ষ্মীপুর, উপপরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর ও ছাত্র প্রতিনিধিগণ। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন সবসময় থাকবে বলে জেলা প্রশাসক আশ্বস্ত করেন।
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে আর্থিক সাহায্য প্রদান
-
আমাদের মার্তৃভূমি ডেস্ক : - আপডেট সময় ০১:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- ৭৬২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























