ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধারসহ ৩ গ্রেফতার

গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকা হইতে সকাল ০৬.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা শ্রীমঙ্গল থানাধীন ০৫নং কালাপুর ইউপির অন্তর্গত ভৈরবগঞ্জ এলাকার শৈলেন্দ্র কান্তি দাশের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে একটি নীল রংয়ের suzuki gixxer SF মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় শৈলেন্দ্র কান্তি দাশ থানায় মামলা দায়ের করিলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও তদারকীতে তথ্য প্রযুক্তির সহায়তায় মোটর সাইকেলের অবস্থান সনাক্ত করিয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খানের নেতৃত্বে এসআই আব্দুর রহিম জিবানসহ থানা পুলিশের একটি টিম সিলেট শহরের মিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ কামিল আহমদ (৩৫), পিতা-মোঃ সামছুল হক, সাং-চারিগ্রাম, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করে তাহার নিকট হইতে চুরি যাওয়া suzuki gixxer SF মোটর সাইকেলটি উদ্ধার করেন।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ২২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল বেলা শ্রীমঙ্গল শাহীবাগ এলাকা থেকে ঘটনায় জড়িত মোটর সাইকেল চোর ছালাম মিয়া (২৩), পিতা-ওয়াজেদ মিয়া, সাং-কালাপুর (গাজীপুর), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন এবং শ্রীমঙ্গল আশিদ্রোন এলাকা থেকে অপর মোটর সাইকেল চোর মোঃ সুমন আহমদ (৩২), পিতা-মৃত আঃ মোতালেব, সাং-কালাপুর (গাজীপুর), হাং সাং-আশিদ্রোন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার গ্রেফতার করেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বলেন আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং বাকি যে চুরিগুলো ঘটেছে তারও তদন্ত চলছে, আমরা সাংবাদিকদের মাধ্যমে সবাইকে একটি বিষয়ে জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে লক্ষ টাকা দিয়ে আপনি যে জিনিসটি ক্রয় করবেন তার নিরাপত্তার জন্য সামান্য অর্থ ব্যয় করতে হয়, তাও করে নিবেন অর্থাৎ তিনি প্রতিটি গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেন। এতে গাড়িটির প্রাথমিক তথ্য কমপক্ষে আমরা নিশ্চিত হতে পারি। তিনি আরো জানান আইন মোতাবেক আটককৃতদের কোর্টে প্রেরণ করা হবে। এ ব্যাপারে আরো এরপ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধারসহ ৩ গ্রেফতার

আপডেট সময় ১০:২৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫