ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

আত্রাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ’লীগ নেতাসহ গ্রেফতার-২

নওগাঁর আত্রাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল করিম (৪০) কে গ্রেফতার করেছে।

এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উপজেলার কাজী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে কাজী পাড়া গ্রামের মৃত অকিম উদ্দীনের ছেলে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিমকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি আত্রাই থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত আসামী আব্দুল করিম।ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও একই রাতে উপজেলার পাচুঁপুর গ্রামের লোবান আলীর ছেলে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মকবুল হোসেনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

আত্রাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ’লীগ নেতাসহ গ্রেফতার-২

আপডেট সময় ০৯:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫