ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

জবিতে ধর্ষণ বিরোধী বিক্ষোভ ইনকিলাব মঞ্চের

  • জবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৮:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৮৩ বার পড়া হয়েছে

ধর্ষণের বিস্তার ও রাষ্ট্রের চলমান বিশৃঙ্খলার মধ্যে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইনকিলাব মঞ্চ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের নেতাকর্মীরা ধর্ষণসহ সাম্প্রতিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য প্রদান করেন।

জবি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার বলেন; বর্তমানে দেশে ধর্ষণ, ডাকাতি, প্রকাশ্যে চাঁদাবাজি, এমনকি স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটছে। কিন্তু আমরা দেখছি না যে সরকার এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে। নারীদের নিরাপত্তাহীন রেখে সরকার নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত।

তিনি আরও বলেন, আজ আমরা সাধারণ জনগণের নিরাপত্তার দাবিতে দাঁড়িয়েছি। সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইনকিলাব মঞ্চ কঠোর কর্মসূচির ঘোষণা দিতে পিছুপা হবে না।

সংগঠনটির আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, বর্তমান সরকার এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। সাম্প্রতিক সময়ে ধর্ষণ, খুন, চাঁদাবাজি, ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে, অথচ প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সাবেক র‍্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু তার বিরুদ্ধেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। যদি এই অবস্থা চলতে থাকে, ইনকিলাব মঞ্চ ছাত্র-জনতার পক্ষ থেকে কঠোর আন্দোলনের ডাক দেবে।

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা ধর্ষণসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা রোধে রাষ্ট্রের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

জবিতে ধর্ষণ বিরোধী বিক্ষোভ ইনকিলাব মঞ্চের

আপডেট সময় ০৮:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫