মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে চাঁপাইনবাবগঞ্জে সংস্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জণ রায় পোদ্দার। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জণ রায় পোদ্দার বলেন, একজন শিক্ষার্থীর আগামী নির্মিত হয় প্রাথমিক বিদ্যালয়ে। সেদিক বিবেচনায় প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলীসহ অনান্যরা।
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টার মতবিনিময়
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৬৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























