ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কয়রায় আগুনে পুড়ে বসতবাড়ী ভস্মিভূত

খুলনার কয়রার মহারাজপুর ইউনিয়নের মেঘারআইট গ্রামে আগুনে পুড়ে বসতবাড়ীর ২টি ঘর ভস্মীভূত হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৮টার দিকে খুলনার কয়রার মেঘারআইট গ্রামের মৃত ইসলাম গাজীর পুত্র মোঃ শাহরিয়ার গাজীর বসত বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি ঘর ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘার আইট গ্রামের শাহরিয়ার হোসেনের বসতবাড়ীতে আগুন দেখতে পেয়ে গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরাও উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টা সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তাদের বসতবাড়ীর ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরের ভিতর থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৩ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন বাড়ীর মালিক।

আগুনে ক্ষতিগ্রস্থ শাহরিয়ার হোসেন বলেন, আগুনে পুড়ে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য দাবী করেন।

কয়রা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুস সালাম বলেন, আমি মুঠোফোনে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ করি। তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে এবং তিন লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কয়রায় আগুনে পুড়ে বসতবাড়ী ভস্মিভূত

আপডেট সময় ০৬:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫