ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটলেও কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার মিজানুর রহমান

এসপি মিজানুর রহমান বলেন, ‘১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১টা ৪৫ মিনিট থেকে রাত ৪টা পর্যন্ত রাজশাহীগামী ইউনিক রোড রয়েল পরিবহনের বাসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। ঘটনাটি জানার পর পরই টাঙ্গাইলের পুলিশ সপার হিসেবে আমি আমার জেলা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম নিয়ে কার্যক্রম শুরু করি। এই কার্যক্রমের ফলে আমরা তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি মোবাইল সেট, একটি ছুরি এবং নগদ ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিকভাবে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামি মো. শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মহিতের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি ও সাভার মডেল থানায় একটি বাস ডাকাতির মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে, তাদের কয়েকজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। অচিরেই তাদেরকে আইনের আওতায় আনবো।’

এসপি বলেন, ‘আমরা বাসের যাত্রীদের খুঁজে বের করেছি। তাদের সঙ্গে কথা বলে তদন্ত কাজ করেছি। বাসে নারী যাত্রীদের ধর্ষণ বা শ্লীলতাহানির যে বিষয়টি উঠে এসেছে, তা আমরা আমলে নিয়ে কাজ করছি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। মালামাল ছিনিয়ে নেওয়ার সময় নারীদের টাচে যেতে পারে এবং তা শ্লীলতাহানি পর্যন্ত যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলেনে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি রাত পৌনে ২টা থেকে রাত ৪টা পর্যন্ত রাজশাহীগামী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। শুক্রবার রাত ২টার দিকের বাসযাত্রী ওমর আলী মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ২৪ ঘণ্টার মধ্যে মির্জাপুর থানা পুলিশ ও টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানায় অভিযান চালায়। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের মো. বদর উদ্দিন শেখের ছেলে মো.শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মহিত (২৯), শরীয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মো. সবুজ (৩০) এবং ঢাকা জেলার সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টান গেন্ডা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. শরীফুজ্জামান ওরফে শরীফ।

মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (উপপরিদর্শক) এসআই আহসান বলেন, গ্রেপ্তার শহীদুর ইসলাম ওরফে মহিদুল ওরফে মহিতকে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নওরিন করিমের আদালতে হাজির করা হলে তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া গ্রেপ্তার সবুজ ও শরীফ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গত ১৮ ফেব্রুয়ারি রাত অনুমান ১টা ৪৫ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত ঢাকা রাজশাহী মহাসড়কে ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনা ঘটে। ঘটনার তিন দিন পর গতকাল শুক্রবার ভোরে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। ডাকাতদের কবলে পড়া ওমর আলী নামের এক যাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।

ওমর আলীর বর্ণনামতে, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকার গাবতলী থেকে ইউনিক রোড রয়েলস পরিবহনের বাসটি ছেড়ে যায়। সাড়ে ১২টার দিকে ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। কয়েকজনকে জখমও করে। প্রায় তিন ঘণ্টা ধরে বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি শেষে বাস থামিয়ে তারা নেমে যায়। ডাকাতেরা বাস থেকে নেমে যাওয়ার পর চালক বাসটি নিয়ে গন্তব্যে যেতে অস্বীকৃতি জানান। পরে যাত্রীদের চাপের মুখে যাত্রা শুরু করেন চালক। পর দিন মঙ্গলবার বেলা ১১টার পরে যাত্রীরা বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় নিয়ে যান। বেলা সাড়ে ১১টার পরে বাসটি বড়াইগ্রাম থানায় ঢোকানো হয়।

বাসের চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও তাঁর সহকারী মাহবুব আলমকে (২৮) আটক করে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠায় বড়াইগ্রাম থানা-পুলিশ। পরে তাঁরা আদালতের মাধ্যমে জামিনে ছাড়া পান। এ বিষয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসে। অবশেষে ঘটনার তিন দিন পর মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। এর পরপরই তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটলেও কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার মিজানুর রহমান

আপডেট সময় ০৯:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫