ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

হরিপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন’র ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি সবুর ও সম্পাদক রবিউল

‎‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।যার রেজিঃ নং রাজ-৩১৭৬।
‎শনিবার (২২শে ফেব্রুয়ারী ২০২৫) সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর ভোটগ্রহণ হরিপুর মহিলা কলেজে  অনুষ্ঠিত হয়। ভোটে নির্বাচনী পরিচালনা কমিটির সার্বিকভাবে দায়িত্ব পালন করেন  মোঃ মাজেদুর রহমান সাজু(চেয়ারম্যান), এ্যাডভোকেট মো.  নুরুল ইসলাম ও মো.গিয়াস উদ্দিন ।
‎সভাপতি পদে মো.  সবুর (চাকা) ২২৯ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হাসিবুল ইসলাম (ছাতা) ১১৮ ও মোঃ আকমাল হোসাইন (মোমবাতি) ১১৮ ভোট পেয়েছেন ।
‎সাধারণ সম্পাদক পদে  মো. রবিউল ইসলাম (মই)   ২৬৮ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী  মো.আশরাফ আলী (মোরগ) প্রতীকে ১৯২ ভোট পেয়েছেন  ।
‎সভাপতি পদে মো. সবুর চাকা প্রতীকে ২২৯ এবং সাধারণ সম্পাদক পদে মো. রবিউল ইসলাম মই প্রতীকে ২৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।
‎  মোট ভোটার সংখ্যা ৪৯৫ জন।উপস্থিত ভোটারের সংখ্যা ৪৭০ জন অনুপস্থিত ভোটারের সংখ্যা ২৫ জন ।ভোট গ্ৰহণে প্রিজাইডিং অফিসার মো. শামসুল হক সহকারী প্রিজাইডিং অফিসারদ্বয় মো.সফিকুল ইসলাম, মো.হাফিজ উদ্দিন, পুলিং অফিসারদ্বয় মো. আলিম উদ্দিন ও মো. তহিদুর রহমান  পালন করেছেন। ভোট চলাকালে সার্বিক নিরাপত্তা প্রদানে  এএসআই সামিউলের নেতৃত্বে দায়িত্ব পালন করেন হরিপুর থানা পুলিশ ও হরিপুর সদর ইউনিয়নের চৌকিদার বৃন্দ।
‎ ভোটারগণ বিপুল উৎসাহ উদ্দীপনা ও নির্ভয়ে সুষ্ঠুভাবে ভোট প্রদান করেছেন বলে জানিয়েছেন মো. মাজেদুর রহমান সাজু, চেয়ারম্যান,  ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হরিপুর-ঠাকুরগাঁও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

হরিপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন’র ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি সবুর ও সম্পাদক রবিউল

আপডেট সময় ০৮:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫