ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ঢাকা সাভারে বকেয়া বেতনের দাবিতে দুই সড়কে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা সাভার ও আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে দুটি আঞ্চলিক সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে সাভারের বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড এবং ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, গত জানুয়ারি মাসের বেতন-ভাতা দিতে কারখানা কর্তৃপক্ষ তালবাহানা করছে। বারবার তারিখ দিলেও তা পরিশোধ করছেন না। তারই জেরে ওই কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে যোগ দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে নেমে অবরোধ করে রাখেন।

সাভারে বকেয়া বেতনের দাবিতে দুই সড়কে শ্রমিকদের বিক্ষোভ

অন্যদিকে ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক শহিদুল বলেন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা থাকলেও বেতন পরিশোধ না করে ফেব্রুয়ারির ৯ তারিখে কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে মালিক পক্ষ। গত ১৫ তারিখ পাওনা পরিশোধের দিন দেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই কথা বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকরা গত ১৬ ফেব্রুয়ারি সড়ক অবরোধ করেন। সেসময় প্রশাসনের আশ্বাসে সড়ক ছেড়ে দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না পেয়ে আজ জিরাবো আঞ্চলিক সড়ক অবরোধ করা হয়। পরে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেন।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, আজ সাভার ও আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। আমরা কারখানা দুটির মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ মার্চের ৩ তারিখে বেতন পরিশোধের কথা জানিয়েছে। আর বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

ঢাকা সাভারে বকেয়া বেতনের দাবিতে দুই সড়কে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৬:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫