ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

দায়িত্বে অবহেলার জন্য এএসআই আতিকুজ্জামান সাময়িক বরখাস্ত

টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাকে বরখাস্ত করেন। পরে রাতেই তাকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানিয়েছেন।

তিনি জানান, ডাকাতির শিকার ভুক্তভোগীরা গত ১৮ ফেব্রুয়ারী সকালে মির্জাপুর থানায় মামলা করতে আসেন। ওই সময়ে এএসআই আতিকুজ্জামান মির্জাপুর থানার ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলেন। এসময় তিনি ওসি সাহেব থানায় নেই বলে তাদের অপেক্ষা করতে বলেন। কিন্ত অভিযোগকারীদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তারা অভিযোগ না করে থানা থেকে ফিরে যান। এসময় ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এএসআই আতিকুজ্জামান অভিযোগকারীদের নাম মোবাইল ফোন নাম্বারসহ কোন তথ্যই ডায়রিভুক্ত না করায় দায়িত্বে অবহেলা হয়েছেন বলে প্রমাণিত হয়।

উল্লেখ গত ১৮ ফেব্রুয়ারি রাত অনুমান ০১.৪৫ মিনিট থেকে রাত অনুমান ০৪.০০ ঘটিকা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকা-রাজশাহী পথের ইউনিক রোড রয়েলস্ পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। ঘটনার তিন দিন পর শুক্রবার ভোরে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। ডাকাতদের কবলে পড়া ওমর আলী নামের এক যাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মির্জাপুর থানার মামলা নং- ১৭(০২)২৫।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

দায়িত্বে অবহেলার জন্য এএসআই আতিকুজ্জামান সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০৫:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫