ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নানা আয়োজনে ডিআইইউসাসের ফ্যামিলি ডে উদযাপন

নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে -২০২৫ ৷

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) ঢাকার কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে ডিআইইউসাস সাংবাদিক সমিতির সদস্য ও উপদেষ্টাদের উপস্থিতে এই ফ্যামিলি ডে উদযাপন করা হয়৷

বর্ণাঢ্য এ আয়োজনে সাতার, মোরগ লড়াই, গান, কবিতা সহ নানা প্রতিযোগীতার আয়োজন করা হয়৷ এসব আয়োজনে দুটি ভিন্ন ক্যাটাগরির সাতারে প্রথম স্থান অধিকার করেন কায়েস শেখ এবং সাবেক কোষাধ্যক্ষ জনাব ফয়সাল আহমেদ, একইসাথে মোরগ লড়াইতেও প্রথম স্থান অধিকার করেন জনাব ফয়সাল আহমেদ, ডুব ও পানি ছোড়াছুড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন যথাক্রমে বায়জিদ হোসাইন এবং নুর ইসলাম। গানের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ ফয়সাল আহমেদ, কবিতা প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করে যথাক্রমে কালাম মাহমুদ, আল শাহরিয়ার সুইট ও মোঃ ফয়সাল আহমেদ৷

পরবর্তীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডিআইইউসাস এর সভাপতি কালাম মুহাম্মদ ও সাবেক সভাপতি মুছা মল্লিকসহ সমিতির সিনিয়র সদস্যবৃন্দরা। ভাষার মাস, বই মেলা ও ২১শে ফেব্রুয়ারী হওয়ায় বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয় ।

অনুষ্ঠানে আমেরিকা থেকে ভার্চুয়ালি যোগ দেন সমিতির উপদেষ্টা মুরাদ হুসাইন৷ এছাড়া সরাসরি যোগ দেন উপদেষ্টা রাজিউর রহমানসহ সমিতির সাবেক সদস্য এবং উপদেষ্টাবৃন্দ ৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নানা আয়োজনে ডিআইইউসাসের ফ্যামিলি ডে উদযাপন

আপডেট সময় ১২:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫