ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

রংপুরে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে গিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণে অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ ওই শিশুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে মিঠাপুকুর উপজেলার মির্জাপুর রথিয়া গ্রামে।মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর বলেন, এ ঘটনায় মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে।

জানা গেছে, শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার সকাল ৬টার দিকে রথিয়া গ্রামের সার্ভেয়ার রুহুল আমিনের বাড়িতে ফুল তুলতে যায় ওই শিশুটি। শিশুটি যখন বাগান থেকে ফুল সংগ্রহ করছিল তখন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়া কয়েকজন মুসল্লি ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। এ সময় অভিযুক্ত পালিয়ে যায়।

জানা যায়, শিশুটিকে বাসায় আনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর থানায় এবং দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে শিশুটি।

ওসি আবু বক্কর জানান, এ ঘটনায় মিঠাপুকুর থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। রুহুল আমিনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

রংপুরে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে গিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণে অভিযোগ

আপডেট সময় ১১:৪৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫