ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

সমাজে সম-মর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন -কেয়া খান

  • সিলেট ব্যুরো
  • আপডেট সময় ০৬:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৯৭ বার পড়া হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান বলেছেন, তৃণমূলের নারীদের সমাজের উন্নয়নের মূল স্রোতে আনার বাস্তব পদক্ষেপ হচ্ছে অদম্য নারী পুরস্কার কার্যক্রম। সরকার তাঁদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সিলেটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অদম্য নারীগণের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. আজিজুল ইসলাম, জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ, উপমহাপুলিশ কমিশনার সজিব খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আশিক উদ্দিন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক ও অদম্য কর্মসূচি পরিচালক মো. মনির হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।

তৃণমূলে দুই কোটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ তুলে ধরে মহাপরিচালক বলেন, সরকার নারী শিক্ষার বিস্তার ও অধিকার প্রতিষ্ঠাসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে জীবন সংগ্রামে জয়ী, অনুকরণীয় ও দৃষ্টান্ত সৃষ্টিকারী নারীদের অবদানকে স্বীকৃতি দিচ্ছে সরকার। কেয়া খান বলেন, এসকল অদম্য নারীদের খুঁজে বের করে সম্মানিত করে অন্যদের সামনে উপস্থাপন করা হচ্ছে, যা দেশের অন্যান্য নারীদেরও অনুপ্রাণিত করবে। আগামী বছর নীতিমালা সংশোধন করে ক্যাটাগরি বৃদ্ধি করে আরো বেশি নারীকে সম্মানিত করার আশ্বাস প্রদান করেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের এ মহাপরিচালক।

সিলেট বিভাগে অদম্য নারী পুরস্কার ২০২৪-এ শ্রেষ্ঠ অদম্য নারী হয়েছেন পাঁচ ক্যাটাগরির পাঁচজন। তাঁরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আম্বিয়া খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে হালিমা বেগম, সফল জননী মাজেদা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে সফল নারী মোছা. রেহেনা বেগম এবং সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য শেখ রওশন আরা নিপা।

মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান সিলেটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান শেষে ফটোসেশনে অংশগ্রহণ করেন । (বৃহস্পতিবার, 20 ফ্রেবুয়ারি ২০২৫) ।- পিআইডি, সিলেট

বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সিলেটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । (বৃহস্পতিবার, 20 ফ্রেবুয়ারি ২০২৫) ।- পিআইডি, সিলেট

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

সমাজে সম-মর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন -কেয়া খান

আপডেট সময় ০৬:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫